---Advertisement---

Auto Image Slider

বর্ধমানের মেটাল ডিভিসিতে সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের মেটাল ডিভিসি এলাকায় ২নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ গলসির দিক থেকে মোটরসাইকেলে বর্ধমানের দিকে আসছিলেন দুই ব্যক্তি। জাতীয় সড়কের মাটিয়াল ডিভিসির কাছে একটি লরিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মেরে পরে যায়।

বিজ্ঞাপন

সেই সময় পিছনে থাকা লরিটি মোটরসাইকেল আরোহীদের পিষে দিয়ে চলে যায়। স্থানীয় মানুষ দ্রুত তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুই ব্যক্তিকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছুক্ষন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে দ্রুত ফের স্বাভাবিক হয়ে যায়।
See also  ২নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু ২জনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---