---Advertisement---

Auto Image Slider

২নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু ২জনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: ফের ২নং জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত্যু হল দুই ব্যক্তির। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মেমারী থানার পালশিট ফাঁড়ির কুমোরপাড়া এলাকায়। মৃত ব্যক্তিদের নাম মধুসূদন মালিক (৫২) ও সনাতন মুর্মু (৫৩)। 

বিজ্ঞাপন
জানা গেছে, শুক্রবার দুপুরে একটি বিকল ভ্যানকে টোচেন করে টেনে নিয়ে কুমারপাড়ায় ফেরার পথে আসার সময় বর্ধমান গামী ট্রাক ধাক্কা মেরে পালায়। গুরুতর জখম দুই ব্যক্তি কে পালসিট ফাঁড়ির পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মৃত মধুসূদন মালিকের আদি বাড়ি বড়শুল ২ অঞ্চলের গোপালপুর গ্রামে। বর্তমানে কুমারপাড়ার বাগদিপাড়ায় তিনি থাকতেন। দুর্ঘটনায় মৃত অপর ব্যক্তি সনাতন মূর্মূ মেমারি থানার কুমারপাড়ার বাগদিপাড়ার বাসিন্দা। পুলিশ ঘাতক ট্রাকের সন্ধান চালাচ্ছে।
See also  হাসপাতাল থেকে স্পোর্টস কমপ্লেক্স— মেমারির ভোলবদল করতে তৃণমূলের মেগা প্ল্যান, রাসবিহারীর ইস্তাহারে উচ্ছ্বসিত দল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---