---Advertisement---

Auto Image Slider

ভোট শেষ হতেই স্বস্তির বৃষ্টি বর্ধমানে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পঞ্চম দফার নির্বাচনী উত্তাপের সাথে তাল মিলিয়ে শনিবার সকাল থেকেই আবহাওয়ার উষ্ণতাও ছিল তুঙ্গে। আর ভোট শেষ হতেই এদিন সন্ধ্যায় ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি রীতিমত স্বস্তি এনে দিল বর্ধমানে। এদিন বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষনের মধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। 

বিজ্ঞাপন

এমনিতেই বর্ধমান শহরে ভোটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পর রাস্তাঘাটে লোকজন ছিল কম। আর বৃষ্টি নামতেই প্রায় জনমানুষ শুন্য হয়ে যায় শহরের রাস্তাঘাট। তবে গত কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে এই বৃষ্টির খুব দরকার ছিল বলেই বলেছেন শহরবাসীর একাংশ।
See also  ঘোর সংকটে বেসরকারী স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যসাথীর বকেয়া মিটিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---