---Advertisement---

Auto Image Slider

ভাতাড়ে পূজা প্রাঙ্গণ থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে পৈশাচিক যৌন নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতাড়: কালীপুজোর উৎসবেও রেহাই পেল না এক নাবালিকা। পূর্ব বর্ধমানের ভাতাড় থানার অন্তর্গত একটি গ্রামে কালীমন্দির প্রাঙ্গণ থেকে ৮ বছরের এক শিশুকে ডেকে নিয়ে গিয়ে পৈশাচিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার দুপুরে পাড়ার কালীমন্দিরের সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় পাড়ারই বাসিন্দা অভিযুক্ত যুবক তাকে মাঠের মাঝের একটি বাগানে নিয়ে যায়। সেখানেই শিশুটির উপর পাশবিক অত্যাচার চালানো হয়।

ঘটনাটি প্রথম নজরে আসে নাবালিকার পাড়া-সম্পর্কের এক দাদুর, যিনি বেলপাতা পাড়তে গিয়ে বিষয়টি দেখতে পান। তাঁর তৎপরতাতেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করে।

গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকাকে প্রথমে ভাতাড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  বর্ধমানের তালিতে দুটি জার ভর্তি বোমার হদিস দেওয়ানদীঘি থানার পুলিশের, সকালেই আসছে বোম্ব স্কোয়াড
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---