---Advertisement---

Auto Image Slider

ভ্যালেনটাইনের দিনেই স্ত্রীকে ফেরত পেতে অনশনে বসলেন স্বামী, চাঞ্চল্য বর্ধমানে

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: স্ত্রীকে ফেরত পেতে ভ্যালেনটাইন ডে-তেই নজীরবিহীন আন্দোলনে নামল তার যুবক স্বামী। শ্বশুরবাড়ির দরজা আগলে রেখে স্ত্রীর ছবি সাজিয়ে বসে দাবী জানালো তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হোক তাঁর কাছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল বর্ধমানের সরাইটিকর দক্ষিণ পাড়ায়। আন্দোলনরত যুবকের নাম সেখ রেজাউল। তারও বাড়ি সরাইটিকর এলাকায়। 
শুক্রবার সকাল থেকেই রেজাউল তার শ্বশুরবাড়ির দরজার সামনে স্ত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁর স্ত্রীকে ফেরতের দাবী জানানোর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে তাঁর সমর্থনে এগিয়ে আসেন গ্রামের একাংশও। তাঁরা এদিন রাস্তায় হাতে প্লাকার্ড নিয়ে রেজাউলের স্ত্রী নাসরিনা খাতুনকে ফিরিয়ে দেবার দাবী জানান। 
রেজাউল জানিয়েছেন, পেশায় তিনি টোটো চালক। প্রায় ৬ বছর ধরে তিনি প্রেম করেছেন নাসরিনের সঙ্গে। কিন্তু নাসরিনের বাবা কিছুতেই তা মেনে নিচ্ছিলেন না। এই অবস্থায় গত ২৪জানুয়ারী তিনি নাসরিকে বিয়ে করেন। বিয়ের খবর পেয়ে নাসরিনের বাবা সেখ রফিক তাঁর মেয়েকে বাড়িতে ডেকে পাঠান। যেহেতু তাঁদের বিয়ে হয়ে গেছে তাই তিনি নির্দ্বিধায় নাসরিনকে তাঁর বাপের বাড়িতে পাঠান। কিন্তু তারপর থেকে আর নাসরিনকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি তাঁর মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয় বলে এদিন রেজাউল অভিযোগ করেছেন। 
তিনি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীকে মারধর করা হয়েছে। এমনকি গত কয়েকদিন আগে বাড়িতে তালা মেরে তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজন কোথায় চলে গেছেন কিছুই হদিশ করতে পারছেন না। তাই বাধ্য হয়েই তিনি শ্বশুরবাড়ির দরজার সামনে তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেবার দাবীতে অনশনে বসেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ৬ বছর ধরে তিনি ভালবেসেছেন নাসরিনকে। তাই তিনি তাঁর স্ত্রীকে ফেরত চান এই ভ্যালেনটাইনের দিনেই। যদিও এব্যাপারে সেখ রফিকের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।
See also  বর্ধমানে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের উপস্থিতির মাঝেই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---