---Advertisement---

Auto Image Slider

৪মাস ধরে নিখোঁজ স্বামী, সিবিআই তদন্ত চেয়ে বর্ধমানে ধর্ণায় পরিবার

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ৪ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি শহরের ৩ নং ইছলাবাদ এলাকার বাসিন্দা পেশায় জায়গা,জমির কারবারী চঞ্চল দত্ত। থানা, পুলিশ এমনকি সি আই ডিকে জানিয়েও কোনো ফল হয়নি।  তাই বাধ্য হয়ে এবার করোনা পরিস্থিতির মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে সি বি আই তদন্তের দাবীতে রাস্তায় বসে পড়লেন চঞ্চল বাবুর স্ত্রী শীলা দত্ত সহ পরিবার। 
চঞ্চলবাবুর স্ত্রী শীলা দত্ত জানিয়েছেন, গত ১৮ মার্চ সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান তাঁর স্বামী। তারপর থেকে আর তাঁর কোনো খবর মেলেনি। এই ঘটনায় বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরী করেন। পরে অভিযোগও করেন। জেলা পুলিশের পাশাপাশি সি আই ডিকেও জানানো হয়। কিন্তু গত ৪ মাসে পুলিশ তাঁদের কোনো কিছুই জানাচ্ছে না।

ইতিমধ্যে একটি মৃতদেহ দেখিয়ে তা চঞ্চল দত্তের বলে পুলিশ দাবী করলেও কোনো সঠিক প্রমাণ দেখাতে পারেনি। তিনি জানিয়েছেন,  কার্যত জেলা পুলিশের তদন্তে তাঁরা খুশী নন। তাই বাধ্য হয়েই তাঁর স্বামীর হদিশ পেতে সি বি আই তদন্তের দাবী জানাতেই তাঁরা পথে  বসেছেন।
See also  বর্ধমানে আচমকা সবজি বাজার পরিদর্শনে জেলা পুলিশ সুপার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---