---Advertisement---

Auto Image Slider

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম পূর্ব বর্ধমান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ; নজর কাড়ল মেয়েদের অংশগ্রহণ, সেরা দলের খেতাব জিতল বর্ধমান উত্তর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অষ্টম পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০ সেপ্টেম্বর বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে এবং পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এই আসরে মেয়েদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

জেলার চার মহকুমা থেকে মোট ৯৭ জন প্রতিযোগী কাতা, কুমিতে, টিম কাতা এবং কোবুডো মিলিয়ে মোট ৩০টি বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামে। পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, প্রতিযোগিতায় বর্ধমান উত্তর দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সংস্থার সভাপতি সেনসেই অমিত পোদ্দারের কথায়, “এই প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ছিল বেশী, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।”

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্রীড়া ভারতী, মধ্য বঙ্গ প্রান্তের সহ সভাপতি অঞ্জন মুখার্জি, বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বনবিহারি যশ, পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ভারতীর সাধারণ সম্পাদক শ্যামল মিত্র এবং বর্ধমান টাউন স্কুল, প্রাথমিক প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক ইন্দ্রনীল সোম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক দেবাশীষ কুমার মণ্ডল সহ ছয়জন জাতীয় এবং ছয়জন সেইসিনকাই বিচারক অত্যন্ত দক্ষতার সাথে প্রতিযোগিতা পরিচালনা করেন।

প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পদক ও শংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও, বিগত বছরে রাজ্য, জোনাল এবং জাতীয় স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। সংস্থার জেনারেল সেক্রেটারি সেনসেই দেবনীল মণ্ডল ঘোষণা করেন, ২০২৫-২৬ বর্ষের সেরা জেলা সেইসিনকাই খেলোয়াড়ের সম্মান অর্জন করেছেন পুরুষ কাতা বিভাগে অন্বয় খান, মহিলা কাতা বিভাগে বৈদ্যুতি মণ্ডল, পুরুষ কুমিতে বিভাগে রানা বাগ এবং মহিলা কুমিতে বিভাগে অয়ন্তিকা সাহা। এদিন উপস্থিত দর্শকমণ্ডলীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

See also  ফের ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রী কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, আলোড়ন কাটোয়ায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---