---Advertisement---

Auto Image Slider

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথেই হেঁটে পূর্ব বর্ধমানের বিশিষ্টজনদের কাছে পৌঁছচ্ছে তৃণমূল, শুরু ‘বাংলার সমর্থনে সংযোগ’

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে পূর্ব বর্ধমানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগে জোর দিচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। এই আউটরিচ-ভিত্তিক উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়েছে ‘বাংলার সমর্থনে সংযোগ’ কর্মসূচি, যার মাধ্যমে রাজ্য সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড জেলার বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে সম্মাননাও।

বিজ্ঞাপন

 

কর্মসূচির আওতায় জেলার শীর্ষ নেতৃত্ব বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা পেশাজীবীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। ইতিমধ্যে বিশিষ্ট শিক্ষক পদ্মশ্রী সুজিত চ্যাটার্জী এবং বাংলাদেশের একতারা পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক রাধামাধব মন্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে রিপোর্ট কার্ড। এছাড়াও জেলার বহু নামকরা ডাক্তার, আইনজীবী, প্রাক্তন প্রশাসক এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের সাথে সোজাসুজি সংযোগ স্থাপন করেছে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের বিধায়ক থেকে পদাধিকারী গণ।

কর্মসূচির কার্যকর রূপায়ণের জন্য জেলার প্রভাবশালী তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। খোকন দাস, নবীন চন্দ্র বাগ, অপূর্ব চৌধুরী, আলোক মাঝি, রবীন্দ্রনাথ চ্যাটার্জীর মতো বিধায়কদের সাথে জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতারা এই আউটরিচ কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। সেইদিক থেকে যেমন তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার রয়েছেন, অন্যদিকে আউশগ্রাম বিধানসভা এলাকায় একই কর্মসূচি পালন করছেন ব্লক সভাপতি লালন মিঞা। মেমোরি এলাকায় করছেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ চ্যাটার্জী।

See also  কমিশনের তালিকায় নাম ‘বিচারাধীন’ আউশগ্রামের বিজেপির প্রার্থীর, কমিশন কি বিজেপির অঙ্গুলিহেলনে চলছে! বিস্ফোরক তৃণমূল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---