---Advertisement---

বর্ধমানে চেম্বারে ঢুকে চিকিৎসককে খুন করে থানায় হাজির খুনি, পরে গ্রেপ্তার, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিনদুপুরে ডাক্তারের চেম্বারে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে খোদ ডাক্তারকেই খুন করে খুনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলো। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বর্ধমান শহরের বাদামতলা এলাকায় এই নৃশংস ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে শহর জুড়ে।

বিজ্ঞাপন

জনবহুল এলাকায় রাস্তার ওপর ডাক্তারের চেম্বারের ভিতর খোদ ডাক্তার খুনের ঘটনার পর বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক রাজা ভৌমিক (৪৬) এর রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, কি কারণে এই খুন, সেই বিষয়ে এখনই স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ কেউই সঠিকভাবে কিছু জানাতে পারেনি। সূত্র মারফৎ জানা গেছে, খুনি বাদামতলার চিকিৎসকের চেম্বারে ঢুকে চিকিৎসক রাজা ভৌমিক কে খুন করে নিজেই বর্ধমান থানায় হাজির হয়ে যায়। পরে পুলিশ খুনি কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সূত্র মারফৎ জানা গেছে, খুন করার পর খুনি জীবন রুইদাস, বাড়ি শক্তিগড় থানার আমড়া এলাকায়, গত ডিসেম্বর মাসে তার ঠাকুরমার একটি প্রেসক্রিপশন সঙ্গে করে নিয়ে থানায় হাজির হয়ে গিয়েছিল। তার দাবি ছিল, হাড়ের ডাক্তার (আরএমপি) রাজা ভৌমিক তার ঠাকুমায়ের ভুল চিকিৎসা করায় তিনি মারা যায়। আর সেই আক্রোশে এদিন চিকিৎসকের উপর হামলা চালায় সে।

যদিও পুলিশ গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘাতক ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। বাদামতলায় যে ঘরটিতে খুনের ঘটনা ঘটেছে পুলিশ সেটিকেও আপাতত সিল করে দিয়েছে। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে ফরেনসিক দল আসতে পারে বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

See also  SIR: নাগরিক যাচাই না কি রাজনৈতিক চাল!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---