---Advertisement---

Auto Image Slider

প্রেম দিবসের দিনেই বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত হবু দম্পতি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রেম দিবসের দিন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে ফর্ম ফিলাপ করে স্কুটি তে বাড়ি ফেরার পথে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধৃত হবু দম্পতি। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের গোলাপবাগ মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি বর্ধমান শহরেই। অন্যদিকে যুবকের বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বিজপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বন্দুক পাওয়া গেলেও কোনো কার্তুজ উদ্ধার হয়নি। স্কুটি টি আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

যুবতীর দিদিমা লক্ষী পাল জানিয়েছেন, “শনিবার নাতনি ও প্রসেনজিৎ বিশ্বাস কে সঙ্গে নিয়ে ওর দাদু স্কুটি তে করে গোলাপবাগ মোড়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে ওদের দুজনের প্রাক বৈবাহিক কাজের জন্য গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় পুলিশ তাদের আটকায়। স্কুটির ডিকি থেকে একটি বন্দুক পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এরপর নাতনি ও প্রসেনজিৎ কে পুলিশ আটক করে বর্ধমান থানায় নিয়ে আসে।

কিভাবে স্কুটির ভিতর বন্দুক পাওয়া গেলো, কিভাবেই বা পুলিশ জানতে পারল গাড়িতে বন্দুক আছে, সবই রহস্যজনক মনে হচ্ছে। কেউ শত্রুতা করে গাড়িতে বন্দুক ঢুকিয়ে দিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। নাতনীর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এরই মধ্যে এই ঘটনা বড্ড দুশ্চিন্তার। ” পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

See also  বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক সচেতনতা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---