---Advertisement---

আউশগ্রামে ফের জার ভর্তি বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউশগ্রাম: জার ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ভুঁইয়েরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের ঈদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার হয়। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে সিআইডির বোম স্কোয়াড এর দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন

সোমবার স্থানীয় বাসিন্দারা প্রথমে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া জারের ভিতরে মোট ১১টি বোমা মজুত ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিআইডির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোমা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগেও ভুঁইয়েরা গ্রামের বেলের মাঠ এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। ফের একই এলাকায় বিস্ফোরক মজুতের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

See also  খণ্ডঘোষে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের ধাক্কা ট্রাক কে, হুড়মুড়িয়ে ঢুকে গেল দোকানে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---