---Advertisement---

Auto Image Slider

মেমারিতে কর্মস্থলে দুই ব্যক্তির বচসা, ঘুঁষির জেরে বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত শেখ তপন গ্রেপ্তার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমানের মেমারির কেষ্টপুর এলাকায় কর্মস্থলে বচসার জেরে এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৬২)। তাঁর বাড়ি মেমারির কিষ্কিন্ধা গ্রামে। এই ঘটনায় পুলিশ শেখ তপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ, শুক্রবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নুরুল ইসলাম এবং অভিযুক্ত শেখ তপন দুজনেই পাশাপাশি দুটি হিমঘরে কাজ করতেন। শুক্রবার (৫ জুন, ২০২৬) রাতে হিমঘরের ভেতরে বস্তা তোলার হুক নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন শেখ তপন প্রথমে নুরুল ইসলামকে ঘুসি মারেন এবং পরে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নুরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত শেখ তপনকে দ্রুত গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

See also  খন্ডঘোষের পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---