---Advertisement---

Auto Image Slider

জামালপুরে মোটর সাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, ঘটনাস্থলে দম্পতির মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক দম্পতি ঘটনাস্থলেই প্রাণ হারালেন। দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার।

বিজ্ঞাপন

জামালপুর ব্লকের সারাংপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতি হলেন সেখ আব্দুল জব্বার ও হাসিনা বেগম সেখ। তাঁদের বাড়িও জামালপুর এলাকায়। সংঘর্ষের তীব্রতায় মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এই ভয়াবহ দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানচলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত দেহ দুটি উদ্ধার করে তড়িঘড়ি জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দম্পতির পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দারা রাস্তার গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

See also  প্রায় চার বছর ধরে অনুপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মী, বেহাল অবস্থা নিয়ে রায়নায় বিক্ষোভ গ্রামবাসীদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---