---Advertisement---

Auto Image Slider

মেমারিতে ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, দ্রুত পুলিশি অভিযানে উদ্ধার ৯০ হাজার টাকা সহ ধৃত ২

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমানের মেমারিতে বড়সড় ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করলো মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার, মেমারি থানার অন্তর্গত রাজপুর সাহাপাড়ার বাসিন্দা সুদীপ সাহা মেমারি রসুলপুর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) শাখা থেকে ৯০ হাজার টাকা তুলে ফিরছিলেন। সেই সময় একটি কালো পালসার বাইকে সওয়ার দুই দুষ্কৃতী তার কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা ছিনতাই করে মাসাগ্রামের দিকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়েই মেমারি থানার এএসআই নানু দাস ও তার দল দ্রুততার সঙ্গে ধাওয়া শুরু করে। ক্ষিপ্র পুলিশি তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটক করার পর তাদের কাছ থেকে খোয়া যাওয়া ৯০ হাজার টাকা সম্পূর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি জাল গাড়ির নম্বর প্লেট এবং ব্যাঙ্ক পাসবুক সহ অন্যান্য সন্দেহজনক কাগজপত্র উদ্ধার হয়েছে।আটককৃত দুই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। তারা হলেন গোপাল সিং (৩৭), বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর, মারোয়াড়িতলা এবং দীপক দাস (৪২), বাড়ি একই জেলার হালিশহরের এইচকে ভাটা রোড, বারোপুকুর।

পুলিশ জানিয়েছে, সুদীপ সাহার অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল, অর্থাৎ ১২ জুন, ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে এবং তাদের পূর্ববর্তী কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এই ঘটনায় একটি বড়সড় অপরাধচক্রের হদিশ মেলার সম্ভাবনা দেখছেন তদন্তকারীরা।

See also  গলসির পুরসার মাঠে উদ্ধার হওয়া পাঁচটি জারে পাওয়া গেল ৩৫ টি বোম, নিস্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---