---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে স্বর্ণ ব্যবসায়ীর ওপর বিজেপি আশ্রিত গুন্ডাদের প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িত এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের ১৩ নং ওয়ার্ডের ছোটনীলপুর, মীরছোবা, নতুন কলোনীর বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী সোমনাথ কর্মকারের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ধমান থানার পুলিশ ঘটনায় যুক্ত এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল। ধৃত অভিযুক্তের নাম রাজেশ নন্দী ওরফে বাবু (৩৫), বাড়ি ছোটনীলপুরের আমবাগান এলাকায়। শনিবার রাতে পুলিশ অভিযুক্তের বাড়ি থেকেই রাজেশ নন্দী কে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাজেশ নন্দী জিজ্ঞাসাবাদের সময় মারধরের ঘটনায় তার যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 126(2)/117(2)/118(2)/109(1) 3(5) BNS ধারায় মামলা রুজু করে রবিবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। আক্রান্ত সোমনাথ কর্মকার অভিযোগে জানিয়েছিলেন, তাকে প্রাণে মেরে ফেলার উদ্দ্যেশে রাজেশ নন্দী ছাড়াও স্থানীয় বিজেপির যুব মোর্চার সভাপতি সন্তু নন্দী, পিকলু মন্ডল সহ আরো ১৫/২০ জনের একটি গুন্ডা বাহিনী তার উপর লোহার রড, ইট, পাথর, তারের চাবুক ইত্যাদি দিয়ে নৃশংসভাবে আঘাত করেছিল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের পাশাপাশি নাকের হাড় ভেঙে দেওয়া হয়েছে।

সোমনাথ কর্মকার অভিযোগে জানিয়েছিলেন, ঘটনার সময় যদি তার দাদা ও স্থানীয় মানুষ ছুটে না আসতেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। বর্ধমান থানার পুলিশ ঘটনার অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। গতকাল রাতেই অভিযুক্ত রাজেশ নন্দী ওরফে বাবু কে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, দ্রুত বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।

See also  লকডাউন পর্বে পূর্ব বর্ধমান জেলায় অন্যান্য অপরাধ কমলেও, বেড়েছে নারী নির্যাতনের ঘটনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---