---Advertisement---

Auto Image Slider

কলকাতা ও রাজ্য পুলিশে বড় রদবদল: একাধিক IPS পেলেন নতুন দায়িত্ব

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। শুক্রবার একাধিক ভারতীয় পুলিশ সার্ভিস (IPS) আধিকারিককে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদল প্রশাসনিক ক্ষেত্রে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত খবর অনুযায়ী, আইপিএস সুধীর কুমার নীলকণ্ঠম কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (অ্যাডিশনাল সিপি) পদে নিযুক্ত হয়েছেন। আইপিএস সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (সিকিউরিটি) এবং আইপিএস ভোলানাথ পাণ্ডেকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক)-এর দায়িত্বভার দেওয়া হয়েছে।

এছাড়াও, আইপিএস দেবর্ষি দত্ত বিধাননগর পুলিশ কমিশনারেটে জয়েন্ট সিপি পদে নিযুক্ত হয়েছেন। উত্তরবঙ্গের আইজি (ইন্টেলিজেন্স ব্যুরো) হিসেবে দায়িত্ব পেয়েছেন আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিং। অন্যদিকে, আইপিএস স্পর্শা নিলঙ্গী কলকাতা পুলিশের ডিসি, ডিডি (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) পদে নিযুক্ত হয়েছেন। এই রদবদলকে কেন্দ্র করে পুলিশ মহলে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

See also  বর্ধমান ২নং ব্লক জুড়ে রক্তদান শিবিরের উদ্যোগ তৃণমূলের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---