---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের পাড়াপুকুর এলাকায় পাড়াপুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুর নাগাদ স্থানীয়রা পাড়াপুকুরে একটি দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম প্রশান্ত রায় (৪০)। তিনি পাড়াপুকুর এলাকারই বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয়দের দাবি, প্রশান্ত রায় গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

গত দু’দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। এরপর আজ দুপুরে তাঁর দেহ পুকুর থেকে উদ্ধার হয়। কীভাবে প্রশান্ত রায়ের মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

See also  মহাসপ্তমীর সকালে অনন্য মানবিকতার দৃষ্টান্ত রাখলেন গ্রামীণ চিকিৎসক, হাসি ফুটলো বৃদ্ধার মুখে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---