---Advertisement---

Auto Image Slider

এসএফআই নেতার বিরুদ্ধে অশালীন পোষ্টার ঘিরে চাঞ্চল্য কুড়মুনে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সোমবার সকালে বর্ধমানের কুড়মুন এলাকায় ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন সম্পর্কের ঘটনা নিয়ে পোষ্টার দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। যদিও এসএফআই থেকে এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার সকালে কুড়মুন স্কুলমোড় এলাকায় এবং কুড়মুন স্কুলের দেওয়ালে এই নেতার একাধিক পোষ্টারকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। পোষ্টারে লেখা হয়েছে, ‘এসএফআই-এর জেলা নেতা, সিপিএমের ব্লক নেতা ছাত্রী ধর্ষণকারীর বিচার চাই।’ আর এই পোষ্টারকে ঘিরেই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। গ্রামবাসীদের দাবী, একাধিক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ওই ছাত্র নেতার বিরুদ্ধে। সম্প্রতি এক ছাত্রী বিয়ের প্রস্তাব দেওয়ায় তা নাকচ করতেই গোটা গ্রামে তোলপাড় শুরু হয়। গ্রামবাসীদের দাবী, গোটা বিষয়টি নিয়ে সিপিএমের স্থানীয় নেতাদের কাছেও অভিযোগ করা হয়েছিল, কিন্তু তারা কর্ণপাত করেননি। আর তাই এদিন বাজার এলাকায় জনসমক্ষে পোষ্টার দিয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে। 

তবে কে বা কারা এই পোষ্টার দিয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি। অন্যদিকে, ওই ছাত্রনেতার সঙ্গে যোগাযোগ করা না গেলেও এসএফআই-এর জেলা সভাপতি বিশ্বরূপ হাজরা জানিয়েছেন, সমস্ত অভিযোগই ভিত্তিহীন এবং মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ধরণের মিথ্যা রটনা করা হয়েছে বলে এসএফআই-এর দাবী। 
See also  বর্ধমানে মানুষ কে আরও সচেতন করতে পুলিশের হাতে তুলে দেওয়া হল মাস্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---