---Advertisement---

Auto Image Slider

আত্মঘাতি উচ্চমাধ্যমিক ছাত্রী

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই বুধবার সকালে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুর থানার মশাগ্রাম এলাকায়। মৃত ছাত্রীর নাম দুর্গা বসু (২০)। বাড়ি মশাগ্রাম ষ্টেশন সংলগ্ন রেলপাড় এলাকায়। 
যদিও কি কারনে আত্মহত‍্যা সে বিষয়ে সঠিক করে কিছু জানা যায় নি। ঘটনা খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গা জামালপুর থানার নবগ্ৰাম পুলীনবিহারী উচ্চ বিদ‍্যালয়ের ছাত্রী। বুধবার সকালে পরিবারের সকলে বিশেষ কাজে বেড়িয়ে গেলে বাড়িতে কেউ না থাকার সময় সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়। পরীক্ষার প্রস্তুতি ঠিকমত না হওয়ার কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত নেমেছে পুলিশ।
See also  দুর্গাপূজার আগেই মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের দাবি প্রাথমিক টেট উত্তীর্ণদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---