---Advertisement---

Auto Image Slider

আপ বর্ধমান লোকাল থেকে পড়ে গেল শিশু, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান হাওড়া কর্ড শাখার পাল্লা রোড স্টেশন এর কাছে শুত্রুবার রাত্রি ৮টা ৪২ মিনিট নাগাদ আপ বর্ধমান লোকাল থেকে দেড় বছরের একটি শিশু পড়ে যায় চলন্ত ট্রেন থেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় শক্তিগড় আরপিএফ কে। তড়িঘড়ি স্থানীয় একটি গাড়ি করে শিশু টিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শিশুটির কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।

See also  পূর্ব বর্ধমানে কড়া পাহারায় স্ট্রংরুম, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---