---Advertisement---

Auto Image Slider

বর্ধমানের বালি খাদানে যুবক খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সদরঘাটের বালি খাদান এলাকা থেকে স্থানীয় যুবক প্রবীর গাইনের মৃত দেহ উদ্ধার হওয়ার তিনদিনের মধ্যে ধরা পড়লো খুনে অভিযুক্ত এক যুবক। ধৃতের নাম সুমন্ত মন্ডল। বাড়ি সদরঘাট এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতকে ৭দিনের পুলিশি হেফাজতের আদেশ দেন বিচারক। 
উল্লেখ্য, গত সোমবার সকালে বর্ধমান সদর থানা এলাকার সদরঘাট বালি ঘাটের ভিতর থেকে বালি চাপা দেওয়া, মুখে,গলায় ও মাথায় আঘাতের চিহ্ন সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতের পরিচয় জানতে পারা যায়। পাশাপাশি যুবক কে খুন করা হয়ে থাকতে পারে সন্দেহে পুলিশ স্থানীয় ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। আর এরপর বুধবার রাতে প্রবীর গাইন খুনে অভিযুক্ত সুমন্ত মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার আদালতে যাবার পথে অভিযুক্ত যুবক জানিয়েছে, সে খুন করতে চায়নি, ভুল করে হয়ে গেছে। 
See also  মমতার আহত হবার ঘটনায় বর্ধমান জেলা জুড়ে তৃণমূলের পথ অবরোধ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---