---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে হোটেল থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নিজেদের পারিবারিক হোটেলের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মালিকের ছেলের দেহ। মৃতের নাম শুভঙ্কর রুইদাস(২২)। তার বাড়ি বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড় এলাকায়। তাদের পারিবারিক ভাতের হোটেলটি রয়েছে বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে প্রান্তিক বাজারে। সেটি এদিন বন্ধ ছিল৷ সেখান থেকেই এদিন দুপুরে শুভঙ্করের দেহ ঝুলতে দেখেন স্থানীয় কিছু মানুষ।

বিজ্ঞাপন

বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এইভাবে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের লোকজন কিছু জানাতে পারেননি। তবে পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

See also  ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৭তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ধমানের সুভাষপল্লীর মা সারদা আশ্রমে উৎসবের প্রস্তুতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---