---Advertisement---

Auto Image Slider

বাঁকুড়ার সোনামুখী তে সিপিএম তৃণমূল সংঘর্ষ, ইন্দাসে ভোট বয়কট

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের আমশোল বুথে ভোট শুরুর আগেই তুমুল উত্তেজনা। ভোট গ্রহণকে কেন্দ্র করে সিপিএম তৃনমূল সংঘর্ষ। সংঘর্ষে দুপক্ষের মোট ১৬ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুপক্ষেরই দাবী ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে তাদের বের করে দেওয়ার চেষ্টা করে অপরপক্ষ। বুথ চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বাঁকুড়ার ইন্দাস ব্লকের ১৪৮ নম্বর বুথে আরখালি এলাকায় ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে । বাড়ে বাড়ে প্রশাসনকে জানানো হলেও সেই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি । তাই আজ সকাল থেকে এই খবর করা পর্যন্ত গ্রামের কেউ ভোটকেন্দ্রে না যেয়ে ভোট বন্ধ করে তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ । তাদের আরো দাবি প্রশাসনিক আধিকারিকরা এলাকায় এসে লিখিতভাবে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে তবেই তারা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ।

See also  রেনু খাতুন আবার তার ডান হাত দিয়ে সব কাজ করতে পারবেন! কৃত্রিম হাত লাগানোর উদ্যোগ প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---