---Advertisement---

Auto Image Slider

দেবীপুর বস্তা কারখানায় ভয়াবহ আগুন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর বস্তা কারখানায়। আগুন লাগার পরই কারখানার কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অন্যান্যরা দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে আসে বাইরে। আগুন লাগার খবর পাওয়ার পরই মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

যদিও কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে আগুন লাগার পরই জল দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি কারণে আগুন লাগলো এবং ক্ষয় ক্ষতির পরিমাণ কতো সেই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এখনই কিছু জানাতে পারেনি।

See also  বর্ধমানের রেনেসাঁ টাউনশীপে পরপর দুটি বাংলোর দরজা,জানলা ভেঙে চুরির চেষ্টা, আতঙ্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---