---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে হোটেলের ঘর থেকে যুবতীর দেহ উদ্ধার, পলাতক পুরুষ সঙ্গী, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের বাদামতলা মোড়ের জিটি রোডের ধারে একটি হোটেল থেকে এক যুবতীর দেহ উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়েছে শহরে। হোটেল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবতী কে নিয়ে এক পুরুষ সঙ্গী এই হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন। রবিবার পুরুষ সঙ্গীটি হোটেল থেকে হঠাৎ বেরিয়ে যায়। হোটেল কর্তৃপক্ষের দাবি, ওই যুবক তাদের জানিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই মহিলা বেরিয়ে যাবে হোটেল থেকে। এরপর প্রায় আধ ঘন্টা কেটে গেলেও রুম থেকে কেউ না বেরোনোয় সন্দেহ হয় তাদের। হোটেলের ঘরে গিয়ে দরজা ঠেলতেই হোটেলের কর্মীরা দেখেন মহিলার মৃত দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে যুবতীকে।

বিজ্ঞাপন

বর্ধমানে শহরের জি টি রোডের উপর এই হোটেলের খুব কাছেই রয়েছে পুলিশ সুপার এর অফিস। স্বাভাবিকভাবেই শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় একটি হোটেলে যুবতী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে পলাতক পুরুষ সঙ্গী। জানা গেছে, পলাতক ব্যক্তির নাম মহ: নজরুল খান, বর্ধমানের খাগড়াগর এলাকায় তার বাড়ি। হোটেলের এক কর্মী জানিয়েছেন, এই যুবক যুবতী প্রায়ই এই হোটেলে ঘর ভাড়া নিতেন। ফলে হোটেলের কর্মীদের তারা অপরিচিত ছিলেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার পেছনে অবৈধ সম্পর্কের জের রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এমনকি হোটেলের বৈধতা এবং কাস্টমার দের জন্য হোটেলের নিয়ম কানুন কি ছিল সেইসবও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

See also  মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---