---Advertisement---

Auto Image Slider

গাঁজা ভর্তি চারটি ব্যাগ নিয়ে বাস থেকে নামতেই বর্ধমান পুলিশের জালে দুই পাচারকারী, হৈ চৈ সদরঘাটে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কৃষক সেতুর কাছে সদরঘাট এলাকা থেকে বর্ধমান থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো। পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যা থেকে বাসে এই গাঁজা বর্ধমানে নিয়ে আসা হয়েছিল। এদিন দুপুরে বাস থেকে নামতেই পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের সঙ্গে দুটি ট্রলি ব্যাগ ও দুটি বড় লাগেজ ব্যাগ ভর্তি গাঁজা পাওয়া গেছে। চারটি ব্যাগের মোট ওজন দাঁড়িয়েছে ৬০কেজি। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি বীরভূমের বোলপুর থানার লক্ষীপুর মাঠ এলাকায়। আটক দুই গাঁজা পাচারকারীর নাম বাপি সাউ ও ধীরেন্দ্র সাউ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গাঁজা কারবারের বহু তথ্য পাওয়া যাবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো কারা, কোথায় কোথায় জড়িত আছে তার খোঁজ শুরু করা হবে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকাল বর্ধমান আদালতে পেশ করা হবে। একই সঙ্গে বৃহত্তর তদন্তের স্বার্থে  ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

See also  ইডির হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ অভিষেকের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---