---Advertisement---

Auto Image Slider

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন পালনের সময় SFI এর উপর ABVP বহিরাগতদের হামলার অভিযোগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: শহীদ ভগৎ সিংয়ের ১২০তম জন্মবার্ষিকী পালনে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার তারিখে ভগৎ সিংয়ের জন্মদিবস পালন ও তাঁর ভারত গড়ার স্বপ্ন নিয়ে পোস্টারিং করার সময় SFI কর্মীদের উপর ABVP-র বহিরাগতরা তৃণমূলী কায়দায় চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। এই হামলায় SFI কর্মী ও সাধারণ ছাত্রছাত্রীরা আক্রান্ত হন বলে জানা গিয়েছে। ঘটনার পর SFI জানিয়েছে, ক্যাম্পাসে গণতান্ত্রিক ও মুক্তচিন্তার পরিবেশ বজায় রাখতে তাদের লড়াই অব্যাহত থাকবে। ধর্মীয় মৌলবাদমুক্ত ক্যাম্পাস এবং সকলের শিক্ষার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।

বিজ্ঞাপন

একই দিনে বর্ধমান শহরে SFI, DYFI, AIDWA সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনের ডাকে শহীদ ভগৎ সিংয়ের জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বর্ধমান শহরের জেলখানা মোড় থেকে এক সুবিশাল মিছিল মেহেদীবাগান এলাকায় ভগৎ সিংয়ের মূর্তিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর মিছিলটি পুনরায় জেলখানা মোড় পর্যন্ত ফিরে আসে। এই মিছিল থেকে দেশের বেকারত্ব ও দারিদ্র্য থেকে আজাদী এবং ভগৎ সিংয়ের স্বপ্ন অনুযায়ী দেশ, সংবিধান ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে আগামী দিনে আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন DYFI পূর্ব বর্ধমান জেলা সভাপতি কমরেড চন্দন সোম, CITU জেলা নেতৃত্ব কাজল রায়, SFI জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

See also  চুরির ৬ঘণ্টার মধ্যেই উদ্ধার গাড়ি, গুসকরা পুলিশের জালে চালক সহ আরো এক অভিযুক্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---