---Advertisement---

Auto Image Slider

শক্তিগড়ে বাস উল্টে খালাসীর মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস। বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হল খালাসির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে শক্তিগড়ে। জানা গেছে জামালপুর – বর্ধমান রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার উপরেই উল্টে যায় বাসটি।

বিজ্ঞাপন

আর তখনই বাসের গেটে দাঁড়িয়ে থাকা খালাসী বাসের নিচে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত খলাসির নাম দীনবন্ধু কৈবর্ত্য, বয়স ৪২ বছর। বাড়ি মেমারী ২ব্লকের পাহাড়হাটী, দাস পাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে পাঠায়। এই দুর্ঘটনার পর সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।

See also  বাঁকুড়া শহরের নার্সিংহোমগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাস্থ্য দফতরে বিক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---