---Advertisement---

Auto Image Slider

আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি-তোলাবাজির অভিযোগ, বর্ধমানের ‘দাপুটে’ তৃণমূল নেতা পাপ্পু গ্রেফতার, আদালতে পেশ করল পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভোটের ফল বেরোনোর পর থেকেই ফেরার পূর্ব বর্ধমানের দাপুটে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু কে একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার করল পুলিশ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, তোলাবাজি এবং মারধর সহ বিভিন্ন ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রভাবশালী নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) গভীর রাতে দুর্গাপুরের ফরিদপুর এলাকা থেকে ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুকে আটক করা হয়। এরপর তাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। ধৃত ইফতিকার আহমেদ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল জেলা কমিটির সাধারণ সম্পাদক পদেও ছিলেন। ভোটের ফল প্রকাশের পর থেকেই সে এলাকা ছাড়া ছিল বলে খবর।

রাজনীতির ময়দানে বিতর্কিত মন্তব্যের জন্য এই ইফতিকার আহমেদ আগেও বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। অভিযোগ রয়েছে, ভোটের ফল প্রকাশের আগেও প্রকাশ্যে তাকে বলতে শোনা গিয়েছিল, “চার তারিখের পর দেখে নেব।” এছাড়াও, দলীয় কর্মীদের দোকানপাট বন্ধ রেখে পার্টি অফিসে সময় দেওয়ার নির্দেশ দিতেও দেখা গিয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, বর্ধমান স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে তার একচ্ছত্র প্রভাব ছিল এবং তার কথাই সেখানে শেষ কথা বলে মানা হত। সাইকেল স্ট্যান্ড, টোটো সহ স্টেশন এলাকায় অস্থায়ী দোকানদারদের কাছ থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকা আদায় করার অভিযোগ ছিল পাপ্পুর বিরুদ্ধে।

বর্ধমান থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩৮৪, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬, ৩৪ ধারা এবং আগ্নেয়াস্ত্র আইনের ২৫, ২৭ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। আজ, বুধবার (১ জুলাই, ২০২৬) তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

See also  চাকরি করে দেবার নামে প্রতারণার অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সহসভাপতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---