---Advertisement---

Auto Image Slider

ন্যাশনাল ক্যারাটেতে পূর্ব বর্ধমানের ইশানীর সোনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্ট ফর গার্লস ২০২৩ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছরের ৪২-৪৬ কেজি মহিলা কুমিতে বিভাগে স্বর্ণ পদক জিতল বর্ধমান সেন্ট পলস একাডেমির ছাত্রী ইশানী গুপ্তা। কলকাতার ঠাকুরপুকুরের জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেসনস, নিউ দিল্লির পরিচালনায় এই ন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্ট ফর গার্লস ২০২৩  এর আসর বসেছিল। প্রতিযোগিতা টি ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে  পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান, এই প্রতিযোগিতায় সোনা জেতার সুবাদে ইশানী গুপ্তা স্কুল গেমস ফেডেরেশন অফ ইন্ডিয়ার ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতার জন্য সিলেক্ট হয়েছে। এই খবরে সকলে খুবই আনন্দিত।

উল্লেখ্য গত ২২ ও ২৩ জুন, কলকাতার টালিগঞ্জের পি.বি. একাডেমিক স্কুলে অনুষ্ঠিত সি.আই.এস.সি.ই. রিজিওনাল ক্যারাটে টুর্নামেন্টে (ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট রিজিয়ন) এই বিভাগে সোনা জয়ের সুবাদে ইশানী সি.আই.এস.সি.ই. ন্যাশনালে খেলার সুযোগ পায়।

See also  শক্তিগড়ে আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---