---Advertisement---

Auto Image Slider

মেমারিতে রাজনৈতিক সভার অনুমতি শেষ মুহূর্তে বাতিল! হাইকোর্টে যাচ্ছে সিপিআইএম, পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মেমারির সাতগাছিয়া বাজার এলাকায় সিপিআইএম নেতা শতরূপ ঘোষের নির্ধারিত সভা শেষ মুহূর্তে বাতিল করায় পুলিশের বিরুদ্ধে গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে সিপিআইএম নেতৃত্ব। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বামেরা।

বিজ্ঞাপন

সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, গত ৭ সেপ্টেম্বর মেমারি থানার ওসি এবং বর্ধমান দক্ষিণ মহকুমাশাসকের কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। ৯ সেপ্টেম্বর মৌখিকভাবে অনুমতি দেওয়া হলেও, সভার ঠিক আগের দিন, ২১ সেপ্টেম্বর, চিঠি দিয়ে সভা বাতিল করার কথা জানানো হয়।

তাপস চট্টোপাধ্যায়ের অভিযোগ, এটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত এবং মেমারি থানার ওসি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করছেন। তাঁর মতে, বিজেপি সিপিআইএমকে ভয় পাচ্ছে এবং সেই কারণেই পুলিশকে ব্যবহার করে সিপিআইএমের সভা বন্ধ করার চেষ্টা করছে। সিপিআইএম নেতৃত্ব জানিয়েছে, প্রয়োজনে আদালতের অনুমতি নিয়েও ওই নির্দিষ্ট স্থানেই সভা করা হবে।

অন্যদিকে, পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনবহুল বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত হলে সংকীর্ণ স্থানে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই নিরাপত্তার খাতিরে সভা বাতিল করা হয়েছে এবং বিকল্প স্থানের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে শেষ মুহূর্তে অনুমতি বাতিল হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতৃত্ব।

See also  একসঙ্গে ২৪টি বিষধর কেউটের বাচ্চা উদ্ধার,আতঙ্ক ভাতারে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---