---Advertisement---

Auto Image Slider

অনশন মঞ্চে উঠে বিরসা মুন্ডাকে প্রণাম করে খোদ আদিবাসী নেতার ফোন চুরি করে পালালো চোর, বর্ধমানে আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অভিনব চুরির ফাঁদে বর্ধমানে অনশনরত তৃণমূলের রাজ্য আদিবাসী নেতা। অনশন মঞ্চে উঠে বিরসা মুন্ডা ও সিধো কানহোর প্রতিকৃতি কে প্রণাম করে মঞ্চ থেকে নামার সময় খোদ অনশনরত তৃণমূলের আদিবাসী সেলের রাজ্য চেয়ারম্যান তথা বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর মোবাইল ফোন চুরি করে পালিয়ে গেলো চোর। কারুর কিছু বোঝার আগেই চোর কোর্ট কম্পাউন্ডের জনবহুল এলাকায় ভিড়ের মধ্যে মিশে যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এসআইআরের নামে পূর্ব বর্ধমান জেলার প্রায় দশ হাজার মূলনিবাসী আদিবাসীকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। আর তারই প্রতিবাদে গত সাতদিন ধরে দেবু টুডু ও তারক টুডুর নেতৃত্বে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছে জেলার তৃণমূলের আদিবাসী শাখা। আর সেই মঞ্চ থেকেই এদিন মোবাইল ফোন চুরির ঘটনায় রীতিমত আলোড়ন তৈরি হয়েছে। ভরদুপুরে জেলাশাসক ও পুলিশ সুপারের অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে নেতাজি মূর্তির পাদদেশে খোদ অনশন মঞ্চ থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় হতবাক খোদ দেবু টুডু থেকে সাধারণ পথচলতি মানুষ।

ঘটনার পরই চোর কে দ্রুত পাকড়াও করতে বর্ধমান থানার আইসি কে অভিযোগ জানিয়েছেন আদিবাসী নেতা নিজেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপশি অনশন মঞ্চের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

See also  আদিবাসী ভোট ব্যাংক অটুট রাখতে জেলার ১৮০কিমি পদযাত্রায় দেবু টুডু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---