---Advertisement---

Auto Image Slider

একের পর এক মন্দিরের পর এবার সোনার দোকানে চুরি ভাতারে, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: একের পর এক মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার কয়েকদিনের মধ্যে রবিবার রাতে ফের সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের দেবপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা দোকানের শাটার, কোলাপসিবেল গেট ভেঙ্গে দোকানে ঢোকে। দোকানে থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

দোকান মালিক উত্তম কর্মকার জানান, সোমবার সকালে তিনি খবর পান তাঁর সোনার দোকানের শাটার ভাঙ্গা। দোকানে এসে তিনি দেখেন দুষ্কৃতীরা শাটার ভেঙ্গে লকার থেকে প্রায় পাঁচ কেজি রূপোর গহনা এবং চার ভরি সোনার গহনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট করেছে। দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতারের দেবপুর বাজারে প্রায় দেড়’শো টি দোকান রয়েছে। ভাতার থানার উদ্যোগে দেবপুর বাজারে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। তবে বাজার কমিটি না থাকায় বাজারে কোন নিরাপত্তার ব্যবস্থা ছিল না। রবিবার রাতে সিভিক ভলেন্টিয়াররা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাতে দেবপুর কামারপাড়া রোডের দেবপুর বাজার সংলগ্ন সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

উত্তম কর্মকারের আরও অভিযোগ, এর আগেও তাঁর দোকানে চুরি হয়েছে। বারবার চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ঘটনার জেরে সোমবার গুসকরা বলগোনা রোডের দেবপুর বাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। পুলিশ ও স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দোকান মালিক উত্তম কর্মকার এই নিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এছাড়াও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে একটি কমিটি গড়ে আজ রাত থেকেই নিরাপত্তার ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন শেখ নুরুল হুদা মন্টু। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

See also  বর্ধমান রেলস্টেশনে বৃহন্নলাদের সঙ্গে আরপিএফ এর হাতাহাতি, দুই মহিলা সহ পাঁচজন আরপিএফ কর্মী আহত

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---