---Advertisement---

Auto Image Slider

মন্তেশ্বরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, ভাঙলো একাধিক সংবাদমাধ্যমের গাড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল বাহিনী, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: বুথ থেকে বিজেপির এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ কে ঘিরে তুমুল অশান্তি মন্তেশ্বরের তুল্য গ্রামে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, ইট ছোড়া ও তাড়া করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মারমুখী তৃণমূল কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে ঘটনাস্থলে কর্তব্যরত একাধিক সংবাদাদ্যমের গাড়ি ভাংচুর হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

 

সূত্রের খবর, বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের এই তুল্য গ্রামের একটি বুথে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন দিলীপ ঘোষ। তিনি আসতেই তুমুল অশান্তি শুরু হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীকে বিজেপির লোকেরা মেরে রক্তাক্ত করেছে। এরপরই বিক্ষুদ্ধ তৃণমূল কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে।

গো-ব্যাক, জয় বাংলা স্লোগানও দেওয়া হয় এই সময়। প্রার্থীকে ঘিরে রাখে বাহিনী। এ দিনের ঘটনায় দিলীপ ঘোষ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। যদিও তৃণমূলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে।

See also  বর্ধমানে বাজার খোলা ও বন্ধের বিষয়ে প্রশাসনিক বিজ্ঞপ্তির আগেই ব্যবসায়ী সংগঠনের পোস্ট, বিভ্রান্তি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---