---Advertisement---

ইংরেজি নববর্ষের সকালে পিকনিকে গিয়ে সেচখালের জলে তলিয়ে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ইংরেজি বছরের প্রথম দিন পিকনিক করতে গিয়ে সেচ খালের জলে পড়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে নেমে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ বর্ধমানের কাঞ্চননগর। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই জলে তলিয়ে গেল এক যুবক। যদিও ডুবতে থাকা যুবককে বাঁচিয়ে পাড়ে তুলে দিলেও, উদ্ধারকাজে নামা যুবক তলিয়ে যায় জলে। ঘটনাটি ঘটেছে কাঞ্চননগর এলাকার চণ্ডীতলায়। প্রায় এক ঘণ্টা পরে সেচখাল থেকে উদ্ধার হয় যুবকের নিথর দেহ।

বিজ্ঞাপন

মৃত যুবকের নাম দীপঙ্কর শীল (৩৩)। তাঁর বাড়ি রথতলা পুরাতন কলোনীতে। জানা গেছে, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কাঞ্চননগর চণ্ডীতলায় ডিভিসির সেচখালের পাশে পিকনিক করতে যান স্থানীয় কয়েকজন যুবক। দুপুর নাগাদ তাঁদেরই একজন বিজয় দাস স্নান করতে সেচখালে নামেন। কিছুক্ষণ পর আচমকাই বিজয় দাসকে জলে তলিয়ে যেতে দেখা যায়। বন্ধুকে বাঁচানোর তাগিদে তড়িঘড়ি জলে নামেন দীপঙ্কর শীল। তাঁর চেষ্টায় কোনওরকমে সেচখাল থেকে উঠে আসতে সক্ষম হন বিজয় দাস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উদ্ধার কাজের সময়ই দীপঙ্কর নিজেই জলের নিচে তলিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশির পর ডিভিসির সেচখাল থেকে দীপঙ্কর শীলকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ‘প্রতিবছরই এই সেচখালে পিকনিক করতে গিয়ে মারা যাচ্ছে অনেকে। প্রতিবছরই হাজার হাজার লোকজন পিকনিক করতে আসে। গতকাল থেকে সেচখালে চাষের জন্য জল ছেড়েছে। এই এলাকায় নজরদারি আরো বাড়ানোর দরকার।’ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নববর্ষের আনন্দ মুহূর্তেই বদলে যায় গভীর শোক ও কান্নায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  পূর্ব বর্ধমানে লকডাউন শিথিল হতেই স্বমহিমায় ফিরছে জেলায় অপরাধের সংখ্যা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---