---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে বিষ দিয়ে পায়রা মারার ঘটনায় ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলো পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান, ২৯ সেপ্টেম্বর: বিষ দিয়ে পোষা পায়রা মেরে ফেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার মৃত পায়রাদের ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হল। এদিন প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের বর্ধমানের রিজিওনাল ল্যাবরেটরীতে মৃত পায়রাদের নমুনা সংগ্রহ করা হয়। ল্যাবরেটরীর চিকিৎসক ডা. বাসুদেব ঘোষ জানিয়েছেন, তাঁরা পরীক্ষা করে দেখবেন কি কারণে পায়রাগুলি মারা গেছে। প্রয়োজনে পাখিদের নমুনা কলকাতায় পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। সেখান থেকে রিপোর্ট আসার পর সেই রিপোর্ট তুলে দেওয়া হবে পুলিশের হাতে।

বিজ্ঞাপন

 অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এই রিপোর্ট পাবার পরই পরবর্তী তদন্ত শুরু করা হবে। উল্লেখ্য, প্রতিবেশীর পোষা পাখিতে বাড়ির ছাদ নোংরা করছে – এই অভিযোগে বিষ দিয়ে একাধিক পাখী মেরে ফেলার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বর্ধমান শহরের বড়নীলপুর কমলাদিঘী পাড় এলাকায়। বিষ দিয়ে পাখি মেরে ফেলার বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভয়েস ফর দ্য ভয়েসলেস নামে একটি পশুপ্রেমী সংস্থার সদস্য। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তও শুরু করেছে। 

কমলাদিঘী পাড় এলাকার বাসিন্দা শান্তনু দাস জানিয়েছেন, তাঁর নিজস্ব কিছু পায়রা পোষা রয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁদের প্রতিবেশীর বাড়ির ছাদেও ওই পাখিরা বসে। শান্তনু জানিয়েছেন, গত রবিবার দেখতে পাওয়া যায় পায়রাগুলি অসুস্থ। কয়েকটি পায়রা মারাও গেছে। এরপরই খোঁজ খবর নিয়ে দেখা যায় প্রতিবেশী তাঁর বাড়ির ছাদে এবং গাছের টবে বিষ দিয়ে রেখেছিলেন। সেই বিষ খেয়েই পাখিগুলি মারা গেছে। 

শান্তনুবাবু জানিয়েছেন, তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমানের পশুপ্রেমী সংগঠন ভয়েস ফর ভয়েসলেসের সম্পাদক অভিজিত মুখার্জ্জী জানিয়েছেন, এভাবে নির্বিচারে পাখিদের মেরে দেওয়ার ঘটনাকে তাঁরা কিছুতেই বরদাস্ত করবেন না। এব্যাপারে তাঁরা আইন মোতাবেক সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করবেন।

See also  বর্ধমানে ডাউন কাঞ্চনজংঘা এক্সপ্রেস থেকে বিরল প্রজাতির দুটি সজারু উদ্ধার করল আরপিএফ, গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---