---Advertisement---

Auto Image Slider

মেমারিতে নারকীয় হত্যাকাণ্ড, হাত-পা কাটা ছিন্নভিন্ন অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কুচুট এলাকার কালেশ্বর দাসপাড়ার মাঝে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাত-পা কাটা ছিন্নভিন্ন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। এই নারকীয় ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা দাসপাড়ার মাঝে ওই ছিন্নভিন্ন দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেমারি থানায়। খবর পাওয়া মাত্রই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তও শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে এমন ভয়াবহ কাজ করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

See also  বর্ধমানে রেলে চাকরি প্রতারণা চক্রের ধৃতদের ৬জনের জেল হেফাজত, ১জনের পুলিশ হেফাজত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---