---Advertisement---

Auto Image Slider

পুজোর আগে কর্মীদের পাওনা মেটাতে মরিয়া বর্ধমান পৌরসভা, প্রায় ৪২ কোটি বকেয়া আদায়ে এবার রাস্তায় খোদ চেয়ারম্যান, ডেডলাইন ১০ অক্টোবর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা পৌরকর (commercial tax) না মিটিয়ে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে বর্ধমান পুরসভা এলাকার বহু ছোট বড় ব্যবসায়ী। এমনকি খোদ সরকারি বহু অফিসেরও কোটি কোটি টাকা পৌরকর বকেয়া পড়ে রয়েছে বলেই অভিযোগ। পুরসভা সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৪২ কোটি টাকার উপর পৌর কর বকেয়া রয়েছে। এদিকে পুজোর আগে পৌর কর্মীদের বেতন, বোনাস, পেনশন সহ ওন ফান্ড দিতে পৌরসভার নাজেহাল অবস্থা! এবার এই পরিস্থিতি মোকাবিলা করতে এবং সামাল দিতে রাস্তায় নামলেন খোদ বর্ধমান পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে আচমকাই শহরের একাধিক বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে হাজির হয়ে যায় চেয়ারম্যান। মালিকপক্ষের সঙ্গে কথাবার্তা বলে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত সময়সীমা দিয়ে সতর্কও করে দেন চেয়ারম্যান। ১০ অক্টোবরের মধ্যে বকেয়া করের টাকা পুরসভা কে না মেটালে লাল নোটিশ ধরানো হবে বলেও এদিন চেয়ারম্যান সকলকে জানিয়ে দেন।

চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, ” আপনারা বাড়ির বা দোকানের ইলেকট্রিক বিলের টাকা বাকি রাখেন না। ইনকাম ট্যাক্স থেকে ফোনের বিল সব আপ টু ডেট রাখেন। তাহলে পৌরকর কেন বাকি রাখবেন? বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা বকেয়া রেখে আপনাদের অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতদিন আমরা আপনাদের সদিচ্ছা ও শুভবুদ্ধির জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আজ রাস্তায় বেরোতে হয়েছে। সামনেই পুজো। কর্মীদের বেতন, বোনাস , পেনশন দিতে হবে। আগামী ১০ তারিখ পর্যন্ত দেখবো, তারপর লাল নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরসভা কি করতে পারে সেটা এবার বুঝতে পারবে সবাই।”

পুরসভা সূত্রে খবর, শহরের একাধিক বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মিলিত বকেয়া পূরকরের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। অন্যদিকে বেশ কয়েকবছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ লক্ষ, জেলাশাসক দপ্তরের প্রায় ১ কোটি, জেলা পুলিশ সুপার অফিসের প্রায় ১ কোটি, রেলের প্রায় ৪০ লক্ষ ও পোস্ট অফিসেরও প্রায় ৪০ লক্ষ টাকা পৌর কর বকেয়া রয়েছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে পুরসভার প্রায় ৪২ কোটি টাকা ট্যাক্স বকেয়া পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই পুজোর মুখে পৌতপতির এই কর আদায়ের অভিযান ও সদিচ্ছায় আশার আলো দেখছেন অবসরপ্রাপ্ত ও বর্তমান পূরকর্মীরা।

See also  খন্ডঘোষে শ্যুট আউটের ঘটনার চার ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, বাইক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---