---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে রমনাবাগান সংলগ্ন নহরের জলে বস্তাবন্দি বিপুল আধারকার্ড উদ্ধার, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় খাল পরিষ্কারের সময় বস্তাবন্দী বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার কর্মীরা নহর পরিষ্কারের কাজ শুরু করলে এই আধার কার্ডগুলি দেখতে পান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ৩৩টি আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যদিও স্থানীয়দের অনুমান সেখানে আরও কিছু কার্ড থাকতে পারে।

বিজ্ঞাপন

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান উৎসুক জনতা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া আধার কার্ডগুলি নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া বেশিরভাগ আধার কার্ডই পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের।

এত সংখ্যক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র কীভাবে নহরের জলে এসে পৌঁছাল, তা নিয়ে বড়সড় ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি কোনও পরিকল্পিত ঘটনা, পরিচয়পত্র চুরির ঘটনা নাকি অন্য কোনও প্রশাসনিক ত্রুটির ফল, তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

See also  সরস্বতী বিসর্জনের পর বর্ধমানের জলাশয়গুলোতে দূষণ বাড়ছে!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---