---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে ড্রাগ কন্ট্রোলের অভিযান, প্রেসক্রিপশন ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কঠোর পদক্ষেপ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: উত্তরবঙ্গে নিয়মবহির্ভূতভাবে মাদক সংক্রান্ত আইনের তালিকাভুক্ত ওষুধ বিক্রির ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশাসন নড়েচড়ে বসেছিল। এবার সেই একই অভিযোগে পূর্ব বর্ধমান জেলা ড্রাগ কন্ট্রোল দপ্তর বড়সড় অভিযান শুরু করেছে। আজ, ১ অক্টোবর, ২০২৬, বৃহস্পতিবার বর্ধমান শহরের একাধিক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে তারা।

বিজ্ঞাপন

দপ্তর সূত্রে খবর, এই অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ মেডিসিন প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হওয়ার প্রমাণ মিলেছে। এছাড়াও, বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ। সকাল থেকে বিসি রোড সহ বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এই অভিযান চালান।

জেলা ড্রাগ কন্ট্রোল ইনস্পেক্টর আব্দুল ওদুদ জানিয়েছেন, সুনির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে ওষুধ বিক্রির একাধিক প্রমাণ মিলেছে। অভিযুক্ত দোকানগুলিকে শোকজ করা হবে এবং সন্তোষজনক জবাব না মিললে দপ্তর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

এই অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ, মাত্র কিছুদিন আগেই জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদক ও চোলাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছিলেন। এমনকি উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি প্রায় ৩১ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ নষ্ট করার দৃষ্টান্ত তুলে ধরে জেলায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েকদিনের মধ্যেই এই অভিযান প্রশাসনের কঠোর দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলেই ওয়াকিবহাল মহলের মত।

See also  পূর্ব বর্ধমানে দুয়ারে রেশন প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখে গেলেন খাদ্যমন্ত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---