---Advertisement---

Auto Image Slider

পুজো সমন্বয় সভায় ‘বিস্ফোরক’ বিধায়ক, ‘থানাগুলো এখনো ঠিকঠাক হয়নি, নারীরা অভিযোগ জানাতে পারছে না’, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের আয়োজিত পুজো সমন্বয় সভায় পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় নারী নিরাপত্তা এবং থানাগুলির কার্যপদ্ধতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। ভরা সভামঞ্চে তিনি সরাসরি বিস্ময় প্রকাশ করে বলেন, “এখনো থানাগুলো ঠিকঠাক হয়নি, নারীরা অভিযোগ জানাতে পারছে না।”

বিজ্ঞাপন

আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পুষ্পা, রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র, বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা। পুজো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মণ্ডপের নিরাপত্তা, যানজট মোকাবিলা, সাইবার অপরাধ সচেতনতা এবং বিশেষ করে থানায় মহিলা হেল্পডেস্কের মাধ্যমে নারী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলি সভায় পুলিশ সুপার ও মন্ত্রী গুরুত্ব সহকারে তুলে ধরেন।

তবে এই সভার মধ্যেই বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে অভিযোগ করেন যে, “আজও জেলার থানাগুলোতে পুরনো মানসিকতা ও সংস্কৃতি বজায় রয়েছে। সাধারণ মেয়েরা সুরক্ষিত মনে করে অভিযোগ জমা করতে পারছে না।” তিনি আরও উল্লেখ করেন, “জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক শীর্ষপদগুলিতে মহিলারা রয়েছেন। তাই নারী নিরাপত্তা নিয়ে এই জেলাকে এগিয়ে থাকতে হবে। জেলা প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।” নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের জেলায় পুলিশ সুপার থেকে শুরু করে মন্ত্রী – প্রশাসনের শীর্ষপদে নারীরাই রয়েছেন। তাই নারী সুরক্ষায় যেন এই জেলা রাজ্যকে পথ দেখায়।” আগামী এক বছরে জেলায় যাতে কোনো নারী নিগৃহীত না হন এবং ধর্ষক-অপরাধীরা কোনোও ছাড় না পায়, সেই লক্ষ্য নিয়ে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

See also  রায়নায় গৃহবধূকে মারধর করে, গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

অন্যদিকে, এদিন মঞ্চ থেকে রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র দুর্গা পূজার মণ্ডপে ‘বন্দে মাতরম্’ সংগীত বাজানোর অনুরোধ রাখেন। তিনি পুজো উদ্যোক্তাদের কাছে আহ্বান জানান যে, উৎসবের মেজাজে নিয়ম-নীতির বিসর্জন নয়, বরং মা দুর্গার আরাধনা যেন এইবার নিয়ম-নীতি ও নিষ্ঠা মেনে পশ্চিমবঙ্গের মাটিতে সম্পন্ন হয়।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---