---Advertisement---

Auto Image Slider

বাদশাহি রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা! তেলের ট্যাঙ্কারে ধাক্কা সরকারি বাসের, আহত অন্তত ২০

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগরে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত ২০ জন। আজ সকালে ভাতারের আলিনগর সংলগ্ন কাপশোড় মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি যাত্রী বোঝাই সরকারি বাস সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় বাসের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের পাশাপাশি ভাতার থানার পুলিশ দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ১৫ জনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত বাকিদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি কলকাতার ধর্মতলা থেকে বীরভূমের তারাপীঠ যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা। এই ঘটনার জেরে বাদশাহি রোডে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়, তবে ভাতার থানার পুলিশ দ্রুত দুর্ঘটাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। চলতি মাসের ১ তারিখেও একই ধরনের দুর্ঘটনায় ১০ জন আহত হওয়ায় সরকারি বাসের চালকদের যোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

See also  বর্ধমানে বাড়িতেই চলছিল অনলাইন জুয়া ও বেটিং চক্র, লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---