---Advertisement---

Auto Image Slider

গলসি তে ফের ঢুকে পড়ল দুটি দাঁতাল হাতি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ফের দামোদর পেরিয়ে বাঁকুড়ার দিক থেকে দুটি দাঁতাল পুরুষ হাতি বুধবার সকালে ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের গলসির সিমনোড় এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক থেকে হুলা পার্টির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটিকে ফের দামোদর পার করার প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দুটি হাতি বাঁকুড়ার দিক থেকে দামোদর নদ পেরিয়ে ঢুকে পরে গলসি থানা এলাকায়। সিমনোড় গ্রামের ধান জমির উপর দিয়ে হাতি দুটি এগিয়ে যেতে থাকে আউশগ্রামের দিকে। ধান জমির আংশিক ক্ষতি হলেও আশপাশের গ্রামের ঘরবাড়ির কোনো ক্ষতি করেনি হাতি দুটি বলে জানা গেছে বন দপ্তর সূত্রে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, যাবার পথে ক্যানেলের জলে নেমে বেশ কিছুক্ষণ শরীর ঠান্ডা করে হাতি দুটি। যদিও বন বিভাগের কর্মীদের তৎপরতায় বেশিদূর এগোতে পারেনি হাতিরা। দুপুরের দিকে হাতি দুটির অবস্থান ছিল পারাজ রেল স্টেশনের পশ্চিম দিকে ক্যানেলের বাঁধে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বিকেল চারটার পর ফের হাতি দুটিকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু করা হবে। সন্ধ্যার মধ্যে ফের দামোদর পার করিয়ে বাঁকুড়ার দিকে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানাগেছে।
See also  নদের গতিপথ আটকে কৃত্রিম বাঁধ, অনুমোদনহীন এলাকা থেকে চলছে বালি ও মাটি লুট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---