---Advertisement---

Auto Image Slider

গলসিতে জাতীয় সড়কে অজানা গাড়ি পিষে দিল তিন বাইক আরোহীকে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: অজানা গাড়ির ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মৃতরা একটি বাইকে বুদবুদ এর দিক থেকে গলসির দিকে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গলসি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের পারাজ মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি জনবহুল না হওয়ায় ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না।

বিজ্ঞাপন

গলসি থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলোকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের নাম রাহুল বাগদি (১৮) মহাদেব বাগদি (২৮)  ও বাবুল কেনাই (৪৫)। মৃতদের মধ্যে একজনের বাড়ি কাঁকসা থানার বাদরা গোপালপুর এলাকায় এবং অপর দুজনের বাড়ি মাঝেরগ্রাম ও গলিগ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতরা একই পরিবারের আত্মীয়।

See also  বালি পাচার বন্ধ করতেই পুলিশের উপর আক্রমণ চালালো মাফিয়ারা, আক্রান্ত ও জখম তিন পুলিশ কর্মী, গ্রেপ্তার সাত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---