---Advertisement---

Auto Image Slider

শক্তিগড়ে যুবক খুন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: ভর সন্ধ্যায় যুবক খুন। ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার হীরাগাছি এলাকার একটি মাঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও শক্তিগড় থানার পুলিশ পৌঁছেছে। দেহ উদ্ধারের পাশাপশি কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত, খুনের পিছনে কারণ কি তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মৃত যুবকের ব্যাগ, চটি উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তন্ময় মালি। বয়স ২০বছর। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক স্থানীয় ঘোষ পাড়ার বাসিন্দা। সে আইটিআই পাশ করে লিলুয়ায় চাকরি করছিল। সেই সূত্রে হুগলির চন্দননগরে থাকতো। এদিন সেখানেই যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল । সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তন্ময় মালির ক্ষত বিক্ষত দেহ মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শক্তিগড় থানায় খবর দেওয়া হয়। এদিকে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

See also  বর্ধমানে বিজেপি নেতা কর্মীদের ফেলে পেটানোর ঘটনার প্রতিবাদ জানাতে পুলিশ সুপারের কাছে দুই সাংসদ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---