---Advertisement---

Auto Image Slider

জামালপুরে আরএসএস কার্যকর্তার প্রয়াত মায়ের শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: বুধবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া গ্রামে পৌঁছান। রাত ৮টা নাগাদ তিনি আরএসএস (RSS)-এর বরিষ্ঠ কার্যকর্তা তথা পূর্ব ক্ষেত্রের প্রচার প্রমুখ সুব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। মুখ্যমন্ত্রীর এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল সুব্রত চট্টোপাধ্যায়ের প্রয়াত মা নমিতা চট্টোপাধ্যায়ের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা। উল্লেখ্য, নমিতা দেবী গত ১৭ নভেম্বর প্রয়াত হন।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে সুব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। রাজনৈতিক মহলে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী বর্ধমানে অভিযুক্তের গুলিতে আহত এক পুলিশ কনস্টেবলকে দেখতে এসেছিলেন এবং তাঁর জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর তিনি বর্ধমানে এসে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, কৃষকদের সেচের বিদ্যুৎ বিলে ছাড় সহ একাধিক ঘোষণা করেন এবং প্রশাসনিক বৈঠকে যোগ দেন।

See also  প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শোক রাজনৈতিক মহলে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---