---Advertisement---

Auto Image Slider

ওড়িশা থেকে বীরভূম যাচ্ছিল! বর্ধমানে নাকা চেকিংয়ে ধরা পড়ল ১৬ কেজির গাঁজা বোঝাই চার চাকা গাড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার পুলিশের তৎপরতায় মঙ্গলবার  বড়সড় মাদক পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। প্রায় ১৬ কেজি গাঁজা সহ শেখ নাসিরুদ্দিন নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের উপর নাকা চেকিং চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। আটক করা হয়েছে গাড়িটিকেও।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ নাসিরুদ্দিন বর্ধমান শহরের মালিরবাগানের বাসিন্দা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উড়িষ্যার কটক থেকে বীরভূমের বোলপুরের দিকে যাচ্ছিল এই মাদক। আটটি প্যাকেটে সুকৌশলে রাখা ছিল উদ্ধার হওয়া গাঁজা। ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের শিকড় আরও কতো গভীরে জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ।

See also  দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট ভেঙে গেল, বর্ধমানের কিছু অংশ জলমগ্ন হওয়ার আশংকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---