---Advertisement---

Auto Image Slider

স্বামীকে খুনের অভিযোগে মাধবডিহি তে গ্রেপ্তার স্ত্রী, স্ত্রীর প্রেমিকা ও আরো এক সঙ্গী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে স্বামীর দেহ শ্মশাণে নিয়ে গিয়ে দাহ করে দেওয়ার পর স্ত্রীর মোবাইল ফোনের কল রেকর্ডিং সামনে আসতেই মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছিল মঙ্গলবার। এরপরই মাধবডিহি থানার সুবলদহ গ্রামের বাসিন্দা মৃত প্রশান্ত ধোকের দাদা তাপস ধোক গতকাল সন্ধ্যায় মাধবডিহি থানায় ভাইকে ঘুমের ওষুধ খাইয়ে, শ্বাসরোধ করে খুন করেছে ভাইয়ে বউ ঝুমা ধোক ও তার বিবাহ বহির্ভূত সম্পর্কের সঙ্গী জামালপুরের জোৎদক্ষিণ গ্রামের বাসিন্দা সামিমুদ্দিন শেখ ও অন্যান্যরা বলে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি প্রশান্ত ধোকের মৃত্যুর আগে তার স্ত্রী ও সঙ্গীর মধ্যে মোবাইলে কথোপকথনের রেকর্ডও পেশ করে দেওয়া হয় পুলিশের কাছে। আর এরপরই পুলিশ ঝুমা ধোক সহ সামিমুদ্দীন সেখ ও তার সঙ্গী শেখ মুস্তাক আলী কে রাতেই গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, খুনের জন্য ষড়যন্ত্র, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা প্রভৃতি ধারায় মামলা রুজু করে বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে প্রশান্ত ধোক কে খুনের পিছনে অভিযুক্তদের ভূমিকা তদন্ত করে দেখা হবে।

See also  বর্ধমানের তেজগঞ্জে ৮৪ বছরের বৃদ্ধ কে খুন, তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---