---Advertisement---

Auto Image Slider

জাতীয় জুনিয়র ভলিবলের ফাইনালে বাংলার মেয়েরা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অপরাজিত থেকেই জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উঠে গেল বাংলার মহিলা দল। সেমিফাইনালে বাংলা ৩-০ ব্যবধানে হারাল রাজস্থানকে। বুধবার সেমিফাইনালে বাংলার পক্ষে ম্যাচের ফলাফল ২৫-২২, ২৫-১৪, ২৬-২৪। বর্ধমান শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে চলতে থাকা প্রতিযোগিতার গ্রুপের প্রতিটি ম্যাচেই বিপক্ষ দল কে দাঁড়াতে দেয়নি বাংলার মেয়েরা। 

বিজ্ঞাপন
কোয়ার্টার ফাইনালে বাংলার মহিলা দল হরিয়ানাকে ৩-০ হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এবার জয়ের ধারা অব্যাহত রেখেই ফাইনালে খেতাব ধরে রাখতে মরিয়া বাংলার শ্রেয়সী ঘোষ, প্রেরনা পাল, জয়ীতা ঘোষ, সাথী দাসরা। বাংলা দলের এই খেলায় খুশি দ্রোনাচার্য কোচ জি ই শ্রীধরন। মাঠে হাজির ছিলেন রাজ্য ভলিবল সংস্থার সাধারন সম্পাদক রথিন রায় চৌধুরী, ভারতীয় ভলিবল সংস্থার সাধারন সম্পাদক অনিল চৌধুরী সহ আয়োজক সংস্থার কর্তা ব্যক্তিরা। বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে।
See also  বর্ধমানে বসছে ৪৭তম অনূর্ধ ১৮ জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নসিপের আসর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---