---Advertisement---

Auto Image Slider

নাবালিকা উদ্ধার মন্তেশ্বরে, গ্রেফতার যুবক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হওয়া কিশোরী মন্তেশ্বরের মাঝের গ্রাম অঞ্চলের ভান্ডারবাটির বাসিন্দা। ঘটনায় ধৃত রণজিৎ রায় ওরফে সাহেবের বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার কাঁকুরিয়া গ্রামে। 

বিজ্ঞাপন
মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে ওই নাবালিকা বাড়ি থেকে বাজারে বেরোনোর পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনায় ওই কিশোরীর বাবা মন্তেশ্বর থানায় ওই যুবকের নামে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়েছিল, ওই যুবক মাঝে মধ্যেই তার মেয়েকে বিরক্ত করতো। 
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীর সন্ধান চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার  কালনার কাঁকুরিয়া গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ধৃত যুবককে রবিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
See also  পরকীয়ার বিষাক্ত ছোবল, প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুনের অভিযোগ, ধৃত স্ত্রী ও প্রেমিক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---